সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

বসন্ত – মুহাম্মদ আলম জাহাঙ্গীর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৪:০৮ অপরাহ্ন

ফাল্গুন চৈত্র মাস নিয়ে ভাই
বসন্ত ঋতু হয়,
বসন্ত ঋতু আসলে ধরায়
থাকেনা শীতের ভয়।
গাছে গাছে নতুন পাতা
গজায় ফুলের কুঁড়ি,
পলাশ শিমুল কৃষ্ণচুড়ায়
পাখির উড়াউড়ি।
মৌ ভ্রমর আর প্রজাপতি
ফুলে করে খেলা,
বটবৃক্ষ আর নদীর তীরে
বসে হরেক মেলা।
নাগরদোলা সাপের খেলা
ওঠে পিয়াজ ভাজি,
শিশু-কিশোর আয় ছুটে আয়
চাইলে খেতে আজি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর