রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

আনলো যারা ভাষা – মুহাম্মদ আলম জাহাঙ্গীর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩, ৫:২০ অপরাহ্ন

বাংলা ভাষার জন্য রে ভাই
ভাষা আন্দোলনে,
মিছিল মিটিং করেছিলো
দেশের জনগনে।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান
সকল ছেলে-মেয়ে ,
লড়েছিলো ভাষার তরে
হাজার বাঁধা পেয়ে।
রফিক সালাম জব্বার বরকত
পেতে মায়ের বুলি,
বুকে ধারন করে হাজার
পাক হায়েনার গুলি।
রক্ত দিয়ে জীবন দিয়ে
আনলো যারা ভাষা,
তাঁদের তরে হাজার সালাম
হাজার ভালোবাসা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর