সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

নিয়ামত – মুহাম্মদ আলম জাহাঙ্গীর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৬:২৭ অপরাহ্ন

গাছে গাছে ফুলের কলি
নানান ফুল তার ফোঁটে,
মধুর লোভে মৌমাছি আর
ভ্রমর ফুলে ছোটে।
নানা স্বাদের ফল যে গাছে
থাকে ঝুলে ঝুলে,
কিচিরমিচির পাখি ডাকে
গাছ ও নদীর কূলে।
আকাশ ভরা হাজার তারা
অপুর্ব তার ছবি,
সবুজ শ্যামল এই পৃথিবী
দিচ্ছে আলো রবি।
মাঠে মাঠে শস্যে ভরা
কতো পাহাড় পর্বত,
চারদিকে দেখছো যা ভাই
খোদার তা নিয়ামত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর