সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

লাল সবুজের বাংলাদেশ – মুহাম্মদ আলম জাহাঙ্গীর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৫:৫৮ অপরাহ্ন

প্রকৃতিতে সবুজ শ্যামল
ধরায় আছে কোন সে দেশ
লাল সবুজের বাংলাদেশ।
পাহাড় নদী সাগর ঘেরা
ষড় ঋতুর কোন সে দেশ
লাল সবুজের বাংলাদেশ।
উঁচু নিচু চারণভূমির
উর্বর মাটির কোন সে দেশ
লাল সবুজের বাংলাদেশ।
বারমাস’ই ফসল ফলায়
কৃষক মাঠে কোন সে দেশ
লাল সবুজের বাংলাদেশ।
রাখাল মাঠে ধেনু চড়ায়
বাঁশির সুরে কোন সে দেশ
লাল সবুজের বাংলাদেশ।
পাল তোলা নাও মাঝি চালায়
গান গেয়ে ভাই কোন সে দেশ
লাল সবুজের বাংলাদেশ।
নিত্য ভোরে আজান শুনে
ঘুম ভাঙ্গেরে কোন সে দেশ
লাল সবুজের বাংলাদেশ।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান
সবাই স্বাধীন কোন সে দেশ
লাল সবুজের বাংলাদেশ।
ভাষার তরে যুদ্ধ করে
স্বাধীন করে কোন সে দেশ
লাল সবুজের বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর