বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

হে বিজয় তুমি – কবি এস এম নাজমুল আকন্দ

ডা.এম.এ.মান্নান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ২:২৭ অপরাহ্ন

হে বিজয় তুমি চির অম্লান
ইতিহাসে বীর গাঁথা,
বিশ্বের তরে এবুক ফুলিয়ে,
উচু করে আছো মাথা।
হে বিজয় তুমি লক্ষ মায়ের
আবেগের সুর মাখা,
হে বিজয় তুমি লাল সবুজের,
স্বপ্নিল ছবি আঁকা।
হে বিজয় তুমি সবুজের মাঠে
তোমায় ভালবাসি,
হে বিজয় তুমি বাংলাদেশের
কোটি মানুষের হাসি।
হে বিজয় তুমি এ দেশের তরে
এনেছো যে স্বাধিনতা,
দিয়েছো আবার ঘরে ঘরে সুখ
শান্তির মানবতা।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর