বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

দ্রব্য মূল্যে লাগছে আগুন

সামিয়া সুলতানা সাথী
আপডেট সময়: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ১০:২১ অপরাহ্ন

দ্রব্য মূল্যে লাগছে আগুন পকেট পুরো ফাঁকা,

পুরো বাজার বাকি আছে চাউল কিনতে শেষ টাকা।

পেঁয়াজ রসুন আলু পোটল সবজি ডাটা বেগুন,

হয়নি কেনা এখনো কিছু মাছ-মাংসের দাম আগুন।

দ্রব্য মূল্যে লাগছে আগুন চারদিকে হাহাকার,

অল্প আয়ে এখন আমি কেমনে চালাই সংসার।

বেতনের টাকা আর খরচের হিসাব মিলাই,

যেভাবে বাড়ছে দ্রব্যের দাম মাসটা কেমনে কুলাই।

নিম্ন আয়ের মানুষ গুলোর কি হবে উপায়?

সব কিছুর দাম বাড়ছে বাড়েনি শুধু আয়।

রচনা কাল;১৩-১১-২০২১ইং সময়; সন্ধ্যা ৭ টা স্থান ;

মিরপুর২, ঢাকা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর