বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রুহিয়ায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওয়াপাড়া পৌরসভার তথ্যসেবা কেন্দ্রের আড়ালে সিন্ডিকেট পাবনায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর মামলা চৌহালী উমারপুরবাসীর দাবি পূরণে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের বিএসসি আটঘরিয়ায় এস,এস,সি,দাখিল, ভোকেশনাল, A+ ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত ৯০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দৌলতপুরে চরমাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন লোকমান হোসেন স্কাউটের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

রংধনুর দেখা – মোনাজাত ইসলাম

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১, ১০:৩৬ পূর্বাহ্ন

কতক্ষণ থাকা যায়
নোটবুক  ধরে!
চেতনাবিহীন নেটজালে
যোগাযোগ করে।
এই আছি এই নেই
দিন আসে যায়,
কতটা একলা হলে
সাথী খোঁজা যায়।
কতটা নিঠুর হলে নেটযোগ
নিমেষেতেই ভুলে,
সান্নিধ্য বিহীনভাবে কখনো
রুমেরই  এককোণে।
একাকী জীবন কাটে
নিত্যনতুন সঙ্গীতে,
হামেশা তাই নিজেকে
বড়ো একা একা লাগে।
নির্নিমেষ চেয়ে থাকা
ব্যালকনিধারের চেয়ারে,
রোদ-জল,মেঘ-ছায়ার আবর্তন
সবি চোখে পড়ে।
তবু জানা আছে সার কথা
সবাই পায় না দেখা,
শুধু কপালেতে থাকলেই
চোখে মেলে রংধনুর দেখা।
************************
মোছাঃ মোনাজাত ইসলাম, মীদনাপুর, ভারত। 
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর