বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

তুমি নিস্তব্ধ পৃথিবী – শেখ আলী আকবার সম্রাট

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৩ জানুয়ারী, ২০২১, ২:০০ অপরাহ্ন

চারিদিকে শব্দের উৎসব ;
শাসন প্রতিষ্ঠার আয়োজনে শাসক।
ভালোর লুকোচুরি’তে মন্দের হিসাব
কুরুক্ষেত্র চালিয়ে শান্ত স্বভাব।

রাজনৈতিক ভোটে দাঁড়াতে হিসাব
শিক্ষার ছোবলে নিহত বিদ্যাপীঠ।
নির্বাচনের ময়দানে হাহাকার চিত্র
শুনানিতে ক্ষমতার জয় ; অকল্পনীয় প্রতিযোগিতায়।

বারুদের আওজে প্রশাসন নিরব;
সত্যের নাটকে প্রদর্শিত হয় অভিনয় উৎসব।
আমরা হিসাবের সমন্বয় করতে হোঁচট খায় দু-নালার গরম-শীষায়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর