বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রুহিয়ায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওয়াপাড়া পৌরসভার তথ্যসেবা কেন্দ্রের আড়ালে সিন্ডিকেট পাবনায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর মামলা চৌহালী উমারপুরবাসীর দাবি পূরণে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের বিএসসি আটঘরিয়ায় এস,এস,সি,দাখিল, ভোকেশনাল, A+ ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত ৯০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দৌলতপুরে চরমাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন লোকমান হোসেন স্কাউটের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

মানবতার জয়কার – কল্পনা মমতাজ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ৭:২৯ অপরাহ্ন

জগৎ জুড়ে চলছে একি মানুষ মারার খেলা
চারিদিকে লাশ ছড়ানো সকাল সন্ধ্যা বেলা

বিবেক সকল নিরাপদে পাশ কাটিয়ে এ কি
মানুষ তো সব প্রাণের দায়ে পালিয়ে যাচ্ছে দেখি

ছেলের লাশে মায়ের স্নেহ ভাসছে চোখের জলে
সোনার দেশের সম্ভাবনা যাচ্ছে রসাতলে

তৈরি হচ্ছে আঠালো রক্তে লাল রঙ্গের ঝিল
আবেগ চূর্ণ বিষাদে পূর্ণ নিস্তব্ধ মিছিল

শোনা হবে না মায়ের মুখের ঘুম পাড়ানি গান
বাতাস ভারি শোকে কাতর সোনামণির প্রাণ

টলছে সমাজ দাড়িপাল্লায় ন্যায়ের করুণ হাল
গণতন্ত্রের দেশে মানুষ ভয়ে বেসামাল

মানবতা অন্ধ হলো ন্যায়বিচারের কাঠগরায়
কবে হবে পথটা সুগম স্বাধীনতার এই জেরায়

হাতগুলো সব ভাঙতে হবে বিপ্লবেরই এই ভোরে
প্রশাসনকে চাইছে যারা নিজের মুঠোয় হাত করে

নিপিড়ীত মানুষগুলোর দীর্ঘস্বাসের সময় শেষ
প্রিয়জনের রক্তে রাঙ্গা আর হবেনা আমার দেশ

মনুষত্য দগ্ধ করুক অভিশাপের সব খেলা
মানবতার জয়কারে ভালবাসার হোক মেলা।।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর