বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রুহিয়ায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওয়াপাড়া পৌরসভার তথ্যসেবা কেন্দ্রের আড়ালে সিন্ডিকেট পাবনায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর মামলা চৌহালী উমারপুরবাসীর দাবি পূরণে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের বিএসসি আটঘরিয়ায় এস,এস,সি,দাখিল, ভোকেশনাল, A+ ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত ৯০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দৌলতপুরে চরমাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন লোকমান হোসেন স্কাউটের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

আমার রহস্য – সুভাষী অরণ্য

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ১:০২ অপরাহ্ন

কখনও আমি শূন্য
কখনও আমি ভরাট,
কখনও আমি দোলাচলে দোদুল্যমান
কখনও পাথরের মত স্থবির।
কখনও আমি সবুজ
কখনও ঝরা পাতার মত হলদে,
কখনও আমি ধর্মভীরু
কখনও স্বেচ্ছাচারী।
কখনও আমি সবার
কখনও একেবারে আমি আমার।
কখনও আমি সাহসী
কখনও অসহায়,
কখনও আমি অগ্নিসম
কখনও শীতল বরফসম।
কখনও আমি অন্ধকার
কখনও আলোর ঝলকানি,
কখনও আমি বস্ত্রাবৃত
কখনও নগ্নদেহী।
কখনও আমি ভালবাসার পূজারী
কখনও ঘৃণার রাজ্যের রাজকুমারী,
কখনও আমি রসিকতায় মত্ত
কখনও বাঘিনীর মত রাগান্বিত।
কখনও আমি দ্বিধান্বিত
কখনও দৃঢ় সংকল্প,
কখনও আমি আবেগী
কখনও অনুভূতিহীন।
আমার ভেতর চলে কত দ্বন্দ্ব -সীমাহীন
আমার আমি তাই আজও অন্ধ -অন্তহীন।
আমাকে তো আমি আজও বুঝি নি
তোমার কি সাধ্য যে বুঝে গেছো?
আমি তো এখনও বিধাতার সৃষ্ট রহস্য
তুমি কেমনে বুঝবে মোর চোখের হাস্য।
তবুও বলে রাখি এক সত্য
আমি যে আয়না সমতুল্য,
যেমনি দেখাবে তোমার রূপ
তেমনি দেখিবে গো আমার স্বরূপ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর