বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রুহিয়ায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওয়াপাড়া পৌরসভার তথ্যসেবা কেন্দ্রের আড়ালে সিন্ডিকেট পাবনায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর মামলা চৌহালী উমারপুরবাসীর দাবি পূরণে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের বিএসসি আটঘরিয়ায় এস,এস,সি,দাখিল, ভোকেশনাল, A+ ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত ৯০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দৌলতপুরে চরমাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন লোকমান হোসেন স্কাউটের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

আমার প্রেম – শাবলু শাহাবউদ্দিন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০, ৮:৩৬ অপরাহ্ন

তুমি এসেছিলে এই বুকে স্রোতস্বিনীর মত কলকল ধ্বনি তুলে
তুমি হারিয়ে গেলে বানের জলের মত সহস্রাধিক দুঃখ ভুলে
তোমাকে খুঁজি আমি এবেলা সেবেলা অবেলা সময়ের পথ ভুলে
জানি না কোথায় তুমি হারিয়ে গেলে, শত শত বালির কণা হৃদয়ে ফেলে
দেখ চিকচিক করে এখনও সেই বালি, স্মৃতির পাতায় তুমি ছাড়া সব এখন খালি ।

তুমি ছিলে এই হৃদয়ের স্বপ্নদ্রষ্টা, প্রদীপের আশার আলোর রেখা
জানি না কোন ভুলের কারনে আর কোন দিন হবে না তোমার আমার দেখা
অনের পলিতে তুমি আছো মহানন্দে, দেখ দেখ আমি কান্দি সদানন্দে
এই কী ছিল বুকে বয়ে যাওয়া প্রেমময় তটিনীর অদৃষ্টের লেখন
ওগো রমণী হয়ে রয়ে গেলে তুমি ধূধূ মরুভূমির স্রোতস্বিনীর পতন।

আমার প্রেম এত সহজ সরল ভাবে বিনাশ তুমি পারিবে না কখনো করতে
তোমার ভালোবাসার রক্ত আছে এই শাবলু শাহাবউদ্দিনের হৃদয়ে রন্ধে রন্ধে
আমি মিশে যাব মৃত্তিকায় একদিন এই অবুঝ,
আমার ভালোবাসা তবুও থাকবে তোমার জন্য চির সবুজ
এই প্রেম শেষ হবার নয়, আমার প্রেম থাকবে চিরদিন আলোকময় ।

শাবলু শাহাবউদ্দিন
ইংরেজি বিভাগের শিক্ষার্থী
চতুর্থ বর্ষ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাজাপুর, পাবনা, বাংলাদেশ

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর