শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

প্রেমের অভিশাপ – ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ১:১০ অপরাহ্ন

তোর কপালে জুটবে স্বামী
দেখিস বলে দিলাম,
দাঁত পড়া আর চুল নেই মাথায়
আগাগোড়া সমান।।

অনেক করেছ রূপের বড়াই
রূপ যে আছে যত,
ভাবেই তুমি চলেছে এখন
শুকনো পাতার মতো।।

আর করো না রূপের বড়াই
আটা মাখা মুখে,
তোমার চেয়ে রহিম মিয়া
আছে অনেক সুখে।।

রুপের ঝলক আটার সাথে
বড্ড বেমানান,
তোমার সাথে রহিম মিয়ার
ছিল, এটাই ব্যবধান।।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর