বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রুহিয়ায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওয়াপাড়া পৌরসভার তথ্যসেবা কেন্দ্রের আড়ালে সিন্ডিকেট পাবনায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর মামলা চৌহালী উমারপুরবাসীর দাবি পূরণে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের বিএসসি আটঘরিয়ায় এস,এস,সি,দাখিল, ভোকেশনাল, A+ ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত ৯০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দৌলতপুরে চরমাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন লোকমান হোসেন স্কাউটের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

একি অনাসৃষ্টি – রুদ্র অয়ন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ১২:৩৫ অপরাহ্ন

নিত্য পণ্য
উর্ধ দাম
মন তার ভালো নেই,
বাজারেতে
যেতে যে হবে
পকেটেতো টাকা নেই!

ব্যাগ হাতে
ধরিয়ে দিয়ে
বউ তাকে তাড়া দেয়,
জীবনের
কষ্টগুলো
শুধু তাকে নাড়া দেয়।

মরিচ ও
পিয়াজ আলু
কিনতে যে লাগে ভয়,
নেতাদের
বসত বাড়ী
কেবলি যে পাকা হয়।

গরীবের
নেতারা হায়
কোথা পায় এতো টাকা,
সাধারণ
জনগনের
পকেট যে হয় ফাঁকা!

নেতারা কি
বোঝে রে ভাই
জনতার কি কষ্ট,
বসে বসে
ঠিকই খান
পোলাও মাছ গোস্ত!

চারিদিকে
খুন ধর্ষণ
বেঁচে থাকা বড় দায়!
অপরাধী
কঠোরতর
শাস্তি সে যেন পায়।

কেউ কেউ
লুটপাটেতে
করছে অনাসৃষ্টি,
শীত কালে
পৌষ মাসেও
নামে যে ঘোর বৃষ্টি।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর