বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রুহিয়ায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওয়াপাড়া পৌরসভার তথ্যসেবা কেন্দ্রের আড়ালে সিন্ডিকেট পাবনায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর মামলা চৌহালী উমারপুরবাসীর দাবি পূরণে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের বিএসসি আটঘরিয়ায় এস,এস,সি,দাখিল, ভোকেশনাল, A+ ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত ৯০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দৌলতপুরে চরমাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন লোকমান হোসেন স্কাউটের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

মৃত্যু – মোঃ ইয়াছিন আলী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০, ৮:৫০ পূর্বাহ্ন

মৃত্যু হলো এপার ওপার
দুই কুলের তরী
মৃত্যুকে স্মরণ রেখে
এসো পুণ্যের জীবন গড়ি।

এসে ভবে বানাই মোরা
কত সাধের ঘর
দম ফুরাইলে সকল সম্পদ
হয় যে তখন পর।।

মৃত্যু মানে নয়তো শেষ
জায়গার স্থানান্তর
পর পারেও আছে জীবন
ঘোষণা মওলার ।

পর জগতে সুখের ভেলায়
ভাসতে চাও যদি তুমি
তাগুত ছেড়ে শ্রষ্ঠার বিধান
লও গো তুমি মানি ।

অন্যের সম্পদ, পরের ইজ্জ্বত
রক্ষা যিনি করে
তিনিই আল্লাহর প্রিয় বান্দা
হয়ে নিশ্চয়ই মরে ।

ইহকালে করবেন যিনি
বিচারে ইনসাফ
পরকালে মওলার কৃপায়
পাবে সে নাজাত ।

জন্মিলে মৃত্যু হবেই
বলছেন আল্লাহ নিজে
কোরআন পড়লেই শুদ্ধি আসবে
নয়ন যাবে ভিজে ।

মৃত্যু যদিও স্বাভাবিক নিয়ম
বড়ই যন্ত্রনাময়
বেহুশ প্রাণটা ছটফট করে
বলছেন দয়াময় ।

কার কখন মৃত্যুর বার্তা
আসবে রে ভাই ভবে
মৃত্যুর কথা স্মরণ রেখে
জীবন গড়ি সবে ।

হিংসাবিদ্বেষ ইবলিশ কর্ম
ছাড়তে হবে ভাই
মৃত্যু নামক জম আসিলে
রক্ষা কারো নাই ।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর