রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাটমোহর বাস স্ট্যান্ডে নাম-পরিচয়হীন মহিলার পরিবারের খোঁজ চলছে চাটমোহরে কবরস্থান কমিটির নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগ “সরকারি কোয়ার্টারে ডাকাতি” গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হান্ডিয়ালে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজা ও ২০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. শওকত আলী ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী কে কারাদণ্ড

“মুরব্বীদের সেকাল একাল” – হান্নান মোরশেদ (রতন)

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ৭:৪৯ অপরাহ্ন

চর এলাকার দুক্কের কতা
কি কইমু তোমাগরে!
আবুল তাবুল চলত্যাছে হগ্গলে
কেউলই মাইনত্যাছেনা কেঅইলকে।

লতুন লতুন মাতবার গজাইছে
অবৈধ কামাইর লাইগ্যা ঘোরে,
গরীব মাইনষেগরে ঠগাইত্যাছে তারা
রাজনীতি আর ক্ষ্যামতার জোড়ে।

কি এমন ক্ষ্যামতা পাইছ্যাও
মাইনষেকে ঢ্যাশা মাইরা কও কতা,
মুখ ফুইট্যা কিছু কইব্যার না পারলিও
মনের মইধ্যে পাই ইট্রু ব্যথা।

জন্ম তোমার এই গিরামে
এই মাইনষেরাই আপন,
এগোরে বাদ রাইহ্যা তোমরা
গড়ব্যার চাইত্যাছাও জীবন।

ক্ষ্যামতার চোটে ভাবখানা তোমার
হইছে যানি কি!
হেদিন তোমার হাতে কেউ থাইকপোনা
সেইদিন ফুরাইবো তুমাগরে রাজনীতি।

ঐসবতা বাদ দ্যাও এহানে
গিরামের মাইনষেক ভালোবাসো,
মান-অভিমান ভুইল্যা তুমরা
হগ্গলে মিল্যা হাসো।

ময় মুরব্বীরা চইল্যা গ্যাছে
এহন তুমরা অইছ্যাও মুরব্বী,
যার তার পাছায় বাঁশ ঢুইক্যা দ্যাও
এসব তুমরা কইরত্যাছাও কি?!

গরীব মাইনষেক কিছু দিব্যার লাইগ্যা
লিষ্টি যহন করো,
রাইতের আন্ধারে তাদের বাড়ি যায়্যা
ট্যাহার লাইগ্যা আত ধরো।

গরীব মাইনষের ট্যাহা ছাড়া
তুমাগরে আনন্দ ফূর্তি অয়না,
এহানকার মাইনষেরা তুমাগরে
ভালো মানুষ কয়না।

তুমাগরে ভিতরে এত কালা
জানব্যার পারছিল্যামনা আগে,
আগিলক্যার মুরব্বীগরে কতা
ক্ষ্যাণে ক্ষ্যাণে মনের মইধ্যে জাগে।

[বিঃদ্রঃ কবিতাটি চৌহালী উপজেলার আঞ্চলিক ভাষায় লেখা ]


আপনার মতামত লিখুন :

2 responses to ““মুরব্বীদের সেকাল একাল” – হান্নান মোরশেদ (রতন)”

  1. আল হাদি মাহবুব says:

    দোয়া ও শুভকামনারইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর