রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাটমোহর বাস স্ট্যান্ডে নাম-পরিচয়হীন মহিলার পরিবারের খোঁজ চলছে চাটমোহরে কবরস্থান কমিটির নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগ “সরকারি কোয়ার্টারে ডাকাতি” গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হান্ডিয়ালে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজা ও ২০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. শওকত আলী ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী কে কারাদণ্ড

এদেশ কার – হান্নান মোরশেদ (রতন)

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ৮:১০ অপরাহ্ন

আসুন জেনে দেখি সত্যিকার
এ দেশটি কার,
আমার না আপনার
নাকি কারো বাপ-দাদার?

যারা হাজার হাজার কোটি টাকা লুটে
তারা বিলাসবহুল বাড়ি,গাড়ি,
মদ, জুয়া, নারী করে ব্যবহার,
অন্যদিকে নাই গরীবের চিকিৎসা, খাবার।

চরিত্রহীন, লুটেরার ভয়ঙ্কর থাবায়
বিপর্যস্ত হয় যদি এই দেশ,
হা করে চেয়ে চেয়ে দেখব
আর প্রশংসা করব বেজায় বেশ!

অধিকারবঞ্চিত আমি, শিক্ষিত অথবা মূর্খ
হিজড়া অথবা নারী-পুরুষ,
আমাকে তো জানতেই হবে
সত্যিকারের কার এই দেশ!

গরীবের পেটে লাথি মেরে তুমি
করছ অনেক বাহাদুরী,
রাজার হালে জীবন কাটাবে
রাজ ভান্ডার করে চুরি?!

এবার কিন্তু সহ্যের সীমা
ছাড়িয়ে গেছে বেশ,
চোর, বদমাইশ, লুটেরা তোরা
পারবিনা ছেড়ে যেতে এ দেশ।

আমার মায়ের সোনার বাংলায়
জুলুম আর লুটতরাজ করে যত,
বাঁচতে চাইলে গরীবের ভান্ডে
সব জমা দিয়ে করতে হবে মাথা নত।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর