শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকুল স্টোরের কর্মচারীর মৃত্যু, আহত ১ হাইকোর্টের রায়ে চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পেলেন একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল অভয়নগরে ভুয়া কবিরাজ রাব্বিলের প্রতারণার জাল: চিকিৎসার নামে লাখো টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৫ লাখ টাকার মাছ নিধন মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে আটঘরিয়ায় ওপেন হাউজ ডে -পুলিশ সুপার

ভাঙ্গুড়ায় নতুন করে একজনের করোনা সনাক্ত মোট ; ৩ জন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৯ মে, ২০২০, ৪:০১ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার ভাঙ্গুড়ায় মোঃআলাল হোসেন (২০) নামে আরও একজনের দেহে করোনা সনাক্ত হয়েছে। সে খানমরিচ ইউনিয়নের মেটে পুকুরপাড় গ্রামের হাজী বেলালের পুত্র। আলাল হোসেন সদ্য গাজীপুর থেকে বাড়িতে আসছে।

জানা গেছে, চলতি মাসের প্রথম দিকে সে বাড়িতে আসলে তার দেহে হালকা জ্বর ও গলা ব্যথা দেখা দিলে গত ৩ মে তার নমুনা সংগ্রহ করে পাবনা পিবিএর মাধ্যমে রাজশাহী পাঠানো হয়।

আজ শনিবার দুপুরের দিকে আলাল হোসেনের দেহে করোনা সনাক্ত হয়েছে বলে তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।  এনিয়ে ভাঙ্গুড়ায় তিনজন করোনা রোগী সনাক্ত হলো। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম সাংবাদিকদের বলেন, করোনা পজেটিভ জানার পর বিকালের দিকে প্রশাসনের সহায়তায় তার বাড়িটি লগডাউন ও লাল পতাকা টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ শনিবার পর্যন্ত ভাঙ্গুড়ায় ৯৪ জনের নমুনা পরীক্ষার মাধ্যমে মোট করোনা আক্রান্ত ৩ জন সনাক্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর