মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

ই-পেপার

ঝালকাঠির যুবসংহতি নেতা ইউনুসের মায়ের ইন্তেকালে জেলা জাপা’র শোক প্রকাশ

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৮:২৯ অপরাহ্ণ

ঝালকাঠি জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মো: ইউনুস হাওলাদারের মায়ের ইন্তেকালে জেলা জাতীয় পার্টির সভাপতি এড. মো: আনোয়ার হোসেন আনু ও সাধারণ সম্পাদক এড. আব্দুর আলীম এক বার্তায় গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রবিবার রাত দেড় টায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইউনুস হাওলাদারের মাতা মোসা: বকুল হাওলাদার শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি রোডের মৃত আলহাজ্ব মুনসুর আলী হাওলাদারের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স ছিল ৬০ বছর। তিনি মৃত্যুকালে ২ পুত্র ও ১ কন্যা সন্তান ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর