মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

ই-পেপার

রামগড়ে প্রশিক্ষণার্থীদের মাঝে বিজিবির পুরস্কার ও সনদ বিতরণ

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৪:১২ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির অর্থায়নে পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরন করা হয়েছে।
রামগড় ৪৩ বিজিবি জানায়,দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ৩৩তম হস্তশিল্প ও ৩৪তম সেলাই প্রশিক্ষণ বিভাগের  ২০জন প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান ও সনদপত্র বিতরণ করা হয়েছে।একই সাথে  ৩৪তম হস্তশিল্প ও ৩৫তম সেলাই প্রশিক্ষণ বিভাগের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে রামগড় জোন মহিলা কল্যাণ সমিতি (সিপকর্স) এর প্রশিক্ষণ হল রুমে ব্যাটালিয়ন অধিনায়ক  লে. কর্ণেল মো. হাফিজুর রহমান প্রধান অতিথি থেকে এ পুরস্কার ও সনদপত্র প্রদান এবং নতুন ব্যাচের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, এ অঞ্চলের জনসাধারণের আর্থ- সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা উন্নয়নে ৪৩ বিজিবি’র পরিচালনায় এ কেন্দ্রটিতে এ পর্যন্ত সেলাই বিভাগে ১ হাজার, হস্তশিল্পে ২০০ ও কম্পিউটার বিভাগে ১২০০ জন প্রশিক্ষণার্থী সফলভাবে কোর্স সম্পন্ন করেছে। যা আগামীতেও অব্যাহত থাকবে।
এসময় জোন এনসিও ঠান্ডু মিয়া, জোন জেসিও জাহানসহ বিজিবি পদস্থ কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর