মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

ই-পেপার

পাবনায় ২১ দিন ব্যাপী পুষ্প মেলার উদ্বোধন

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ১১:৫২ পূর্বাহ্ণ

পাবনায় ২১ দিন ব্যাপী পুষ্প মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধায় পাবনা বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পুষ্প মেলা বাস্তবায়ন কমিটির যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সহকারি কমিশনার নির্বাহী  ম্যাজিষ্ট্রেট মোঃ মামুন সরকার।
জেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলায় স্বাগত বক্তব্য রাখেন, পাবনা নার্সারী মালিক সমিতির সভাপতি আব্দুল রশিদ খান।
পুষ্পমেলা বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ রোকনুজ্জামান অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) ডিওই এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস ফউন্ডেশন পাবনা জেলা কমিরি সভাপতি সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা আবদুল জব্বার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবু সাইদ শিখন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. খালেদীন আনাম প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পুষ্পমেলা বাস্তবায়নন কমিটির সভাপতি সুলতান মাহমুদ এবং সাধারণ সম্পাদক আব্দুলাহ বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর