মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

ই-পেপার

সাপাহারে কোভিড-১৯ পরবর্তী প্রাথমিক শিক্ষার উন্নয়ন ভাবনা বিষয়ক কর্মশালা

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ১০:৩২ অপরাহ্ণ
smart

নওগাঁর সাপাহারে কোভিড-১৯ পরবর্তী প্রাথমিক শিক্ষার উন্নয়ন ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালায় অংশগ্রহণ করেন- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, এসএমসি সভাপতি, পিটিএ সভাপতি, অভিভাবক ও সাংবাদিক বিন্দু।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) শারমিন শাজাহান লূনা, উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সাহা, সমাজসেবক নূরল হক প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, করোনার কারনে প্রাথমিক শিক্ষার উন্নয়নে সম্ভব্য সম্ভাবনা ও সমস্যাগুলো চিহ্নিত করণ সহ মানসম্মত শিক্ষা ব্যাবস্থা নিশ্চিত করতে চিহ্নিত সমস্যা থেকে উত্তরণে করনীয় বিষয়গুলো চিহ্নিত করে প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করার লক্ষ নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর