মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

ই-পেপার

রুহিয়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৯:৩৫ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ার মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও ভাল ফলাফলের জন্য করনীয় বিষয়ে শিক্ষার্থী ,শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে  এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে রুহিয়া কাকলী মধুপুর উচ্চ বিদ্যালয় হলরুমে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়।
রুহিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব এর সভাপতিত্বে  সমাবেশে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন,সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, কমলেন্দু সরকার,মহিউল ইসলাম কমিটির সদস্য লক্ষন চন্দ্র বর্মন এবং অভিভাবকদের মধ্যে আশরাফুল ইসলাম প্রমুখ।
বিদ্যালয়ের সভাপতি তার বক্তব্যে আসন্ন ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি  শিক্ষকদের ও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান ।বেশি করে ভুমিকা রাখার আহবান জানান । আগামী ৪ মাস শিক্ষার্থীদের মোবাইল ফোন থেকে সম্পর্ক ছিন্ন করে  বইয়ে মনোযোগী হলে ভাল ফলাফল করা সম্ভব বলে প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর