সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার জন্ম ও মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ ইউএনও হলেন ফরিদপুরের উম্মে ইমামা বানিন দৌলতপুরে রাসেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে  মানববন্ধন ও ঝাড়ু মিছিল সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার, পুকুর চুরির অভিযোগ  চাটমোহরে আওয়ামী লীগের বিরুদ্ধে মহিলা দলের বিক্ষোভ মিছিল ও পথসভা   অভয়নগরে আবাসিক এলাকায় দেড় শতাধিক কয়লা-বালুর ডিপো, বিষাক্ত ধুলায় বিপন্ন জনজীবন রুহিয়ায় খুচরা বালাইনাশক বিক্রেতাদের র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

রিফাত হত্যা মামলা ; হাইকোর্টে জামিন আবেদন মিন্নির

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৩০ মে, ২০২২, ১০:৫৫ পূর্বাহ্ন

বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আজ মিন্নির জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে।

সোমবার (৩০ মে) অ্যাডভোকেট মো. শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ১৯ জানুয়ারি রিফাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নি খালাস চেয়ে আপিল করেন।

২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে মিন্নিসহ ৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। পাশাপাশি ৬ আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানার দণ্ডেও দণ্ডিত করেন। বাকি ৪ জনকে খালাস দেওয়া হয়।

পরে নিয়ম অনুসারে একই বছরের ৪ অক্টোবর ছয় আসামির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছে। পাশাপাশি ৬ অক্টোবর মিন্নিসহ অন্য আসামিরা আপিল করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—রাকিবুল হাসান রিফাত ওরফে রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান ও আয়শা সিদ্দিকা মিন্নি। খালাস পেয়েছেন—মো. মুসা (পলাতক), রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর