বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ৯:৩১ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি–২০২৫ লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সিংগারি গ্রামে সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার সিংগাড়ী গ্রামের মো: আফসারের ছেলে মো: আল-আমিন (৪০)।

উপজেলা প্রশাসন জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচন আচরণবিধির কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি–২০২৫ এর ১৮ ধারা লঙ্ঘনের অভিযোগে আল-আমিন এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে বিধিমালার ২৭(ক) ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মিজানুর রহমান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর