রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ই-পেপার

নলডাঙ্গায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

জামিল হায়দার (জনি), নলডাঙ্গা প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২, ৮:০৩ অপরাহ্ণ

নতুন বছরের শুরুতে হাড় কাঁপানো শীতে জনজীবনে দুর্ভোগে সৃষ্টি হয়েছে। ভোর রাত থেকে শুরু করে বৃষ্টি ন্যায় শীত আর শৈত্যপ্রবাহের হিম বাতাসে শীতল হয়ে উঠে মানুষের শরীর।
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে  শীতবস্ত্র ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন নলডাঙ্গা উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫জানুয়ারি) সকাল হতে  বিকেল পযন্ত নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নে বাশিলা কওমি মাদরাসা, রায়সিংহপুর ও ভূষণগাছা কওমি মাদরাসায় ছাত্রদের মাঝে সরকারি ভাবে শতাধিক  শীতবস্ত্র ও করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করেন। নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার ও নলডাঙ্গা উপজেলা ত্রাণ বিভাগের কর্মকর্তাগণ।
এই তীব্র শীতে শিক্ষার্থীরা শীতবস্ত্র পেয়ে আনন্দিত। এসময় উপস্থিত ছিলেন, সকল মাদ্রাসার প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর