রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে শীতার্তদের মাঝে ইসলামী ব্যাংক এজেন্টের শীতবস্ত্র বিতরণ

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২, ৬:৪২ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর আটোয়ারী বাজার আউটলেট এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। আটোয়ারী বাজার আউটলেট এর এজেন্ট মোঃ তাছাফুর রহমান (বাচ্চু)’র নিজস্ব অর্থায়নে এবং আয়োজনে মঙ্গলবার ( ২৫ জানুয়ারি) বিকেলে ব্যাংক চত্বরে উপজেলার বিভিন্ন এলাকার দেড় শতাধীক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর আটোয়ারী বাজার আউটলেট এজেন্ট মোঃ তাছাফুর রহমান (বাচ্চু)। পঞ্চগড় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর জুনিয়র অফিসার মোঃ আনোয়ার হোসেন সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম । আরো বক্তব্য রাখেন,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ পঞ্চগড়-এর ম্যানেজার মোঃ সফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ওসি (তদন্ত) মোঃ দুলাল উদ্দীন। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর