রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ই-পেপার

নলডাঙ্গায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ইউএনও

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২, ১১:০১ অপরাহ্ণ

নতুন বছরের শুরুতে হাড় কাঁপানো শীতে জনজীবনে দুর্ভোগে সৃষ্টি হয়েছে। ভোর রাত থেকে শুরু করে বৃষ্টি ন্যায় শীত আর শৈত্যপ্রবাহের হিম বাতাসে শীতল হয়ে উঠে মানুষের শরীর।
নাটোরের নলডাঙ্গা উপজেলা প্রতিবন্ধী বিদ্যালয়ে অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে  শীতবস্ত্র বিতরণ করলেন নলডাঙ্গা উপজেলা প্রশাসন।
আজ ২৪ (জানুয়ারি) দুপুর সাড়ে বারো টায় নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে নলডাঙ্গা উপজেলা প্রতিবন্ধী বিদ্যালয়ের ৭৪ জন প্রতিবন্ধী অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার ও নলডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার।
এই তীব্র শীতে শিক্ষার্থীরা শীতবস্ত্র পেয়ে আনন্দিত। এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকগণ। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর