রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

ই-পেপার

গৌরনদীর নাশকতার মামলার আসামী শাহীনকে ঢাকা থেকে গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২, ১০:৫৫ অপরাহ্ণ

বরিশালের গৌরনদীতে নাশকতার মামলার আসামী বিএনপি নেতা এইচ এম রফিকুল ইসলাম শাহিনকে (৫৫) পুলিশ ঢাকার ভাষানটেক থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ মাদ্রা এলাকার ফারিয়া গার্ডেনে পাশে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি রফিকুল ইসলাম শাহিন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় ভাষানটেক এলাকায় শাহীনের নিজ বাসা থেকে গ্রেফতার করে ওই রাতেই গৌরনদী থানায় নিয়ে আসে। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত শাহীনকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর