রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

ই-পেপার

ঝালকাঠিতে অভিযান লঞ্চ দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২, ১০:২৯ অপরাহ্ণ

ঝালকাঠিতে অভিযান লঞ্চ-১০ ভয়াবহ অগ্নি দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর দিয়াকুল খেয়াঘাট এলাকায় দিয়াকুল গ্রামবাসীর উদ্যোগে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: সাইদুর রহমান শাহিন আকন, মো: জিয়াউর রহমান মৃধা, মো: জাহাঙ্গীর মুন্সী, নাসির আকন, রশিদ আকন, শান্ত আকন, ফারুক মুন্সী, কাজল মুন্সী, মিজান হাং ও প্রকৌশলী মো: রুবেলসহ এলাকার আপামর জনগন।

এছাড়াও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলার শাখার সাধারণ সম্পাদক প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু, কোষাধ্যক্ষ বাবুল মিনা, ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য মানিক আচার্য ও মো: জহিরুল ইসলাম ও সাংবাদিক সাকিবুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন কাটপট্রি ট্রলার ঘাটের বায়তুস সালাম জামে মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা নাজমুল হোসেন ।
এসময় লঞ্চ দূর্ঘটনায় শাহাদাত বরণকারী যাত্রীদের রুহের মাগফেরাত কামনা ও নদী ভাঙ্গনরোধে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য ২৪ ডিসেম্বর ২০২১ রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে দিয়াকুল এলাকায় অভিযান লঞ্চ-১০ এ ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এত অর্ধ শতাধিক লোকের প্রাণহানি ঘটে এবং শতাধিক লোক আগুনে পুড়ে আহত হয়। বাংলাদেশের ইতিহাসে প্রথম এরকম ট্রাজেটির ঘটনা ঘটে। মানুষ দিশেহারা হয়ে গভীর রাতে প্রাণ রক্ষার জন্যে নদীতে ঝাপিয়ে পড়ে নিহত হন এবং অনেকে সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর