রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

ই-পেপার

গোপালপুরে ভাসমান বেদে পল্লীতে ও বিভিন্ন স্থানে কম্বল বিতরণ

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২, ৪:৩১ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে পৌর শহরের ডুবাইল বাজার এলাকায় ভাসমান বেদে পল্লীতে শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক এসব কম্বল বিতরণ করেন।
পরে তিনি পৌর শহরের বিভিন্ন বাজার এলাকায় দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মাসুম, পাট উন্নয়ন কর্মকর্তা মো. আবুল বাশার, পৌর কাউন্সিলর নাসির শিকদার, ছাত্রলীগ নেতা ইকবাল হোসাইন ও সাংবাদিক কে এম মিঠু প্রমুখ।
এর আগেও উপজেলা নির্বাহি অফিসার মোঃ পারভেজ মল্লিক, বিভিন্ন সময়ে রাতের আধারে বিভিন্ন এলাকায় কম্বল বিতরণের জন্য বের হন, যেখানেই দেখতে পায় শীতে কষ্ট করছে মানুষ, সেখানেই নেমে কম্বল বিতরণ করেন। শীতার্ত মানুষের মাঝে একটু হাসি ফোটানোই যেন তার কাজ তাই রাতের আধারে বিভিন্ন এলাকায় কম্বল নিয়ে ঘুরে বেড়ান। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর