রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

ই-পেপার

সাপাহার হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২, ১২:০৪ অপরাহ্ণ

নওগাঁর সাপাহার হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শীতবস্ত্র  (কম্বল) বিতরণ করা হয়েছে।
 রোববার সন্ধায় উপজেলার সহদল পাড়া, সাপাহার কওমি মাদ্রাসা, গোয়ালাসহ উপজেলার বেশ কয়েকটি হাফিজিয়া কাওমী মাদ্রাসার এতিম ছাত্রছাত্রীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় সরকারি বরাদ্দকৃত শীতবস্ত্র হিসেবে প্রাপ্ত কম্বল  শীতার্ত এতিম ছাত্রছাত্রীদের মাঝে  বিতরণ করেন সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল ও  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।
বিতরনের সময় জনসাস্থ্য উপ-প্রকৌশলী সন্তোষ কুমার সহ বিতরণকৃত স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর