রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ৬৫ জন শীতার্তদের শীত বস্ত্র উপহার দিল

নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২, ১০:৩৮ অপরাহ্ণ

টাংগাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের  প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের রিসোর্স শিক্ষক ডা.এম.এ.মান্নানের এক মাসের বেতন দিয়ে  অসচ্ছল ছাত্র ছাত্রী,পথিক ও শ্রমিকদের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল,সোয়েটার, টুপি,মাপলার বিতরণ করেছে।
গত বুধবার(১২ জানুয়ারি  ২০২২ খ্রি.)সন্ধ্যায় মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র,আইয়ূব আলী সুপার মার্কেট অবস্থিত নিজস্ব কার্যালয়ে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর এর সম্মানিত পিতা আহাম্মদ হেসাইনের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের কর্মসূচী শুভ উদ্বোধন ঘোষণা করেন নাগরপুর উপজেলা পরিষদের সফল ভাইস চেয়ারম্যান ও অত্র  প্রতিষ্ঠানের সম্মানিত উপদেষ্টা মো.হুমায়ুন কবীর ভিপি হুমায়ুন।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা বাবু পবিত্র কুমার সাহা।
শীত বস্ত্র(কম্বল)বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অত্র প্রতিষ্ঠানের  উপদেষ্টা  বিশিষ্ট মিডিয়া কর্মী আমজাদ হোসেন রতন,ম্যানেজার(সার্বিক) হাফেজ মাসুদ বিল্লাহ,নাগরপুর ইংলিশ কেয়ার সেন্টারের কো চেয়ারম্যান মোছা.তাসলিমা আক্তার মুন্নী, সহকারি ম্যানেজার সজিবুর হোসাইন (হাসান সাদী), মেডিকেল অফিসার ডা.কাওছার খান,বিশিষ্ট ব্যবসায়ী অসিম কুমার সাহা,মো.আব্দুল মজিদ,মো.সোহরাব হোসেন  প্রমুখ।
এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচী আজ রবিবার ১৬ জানুয়ারি ২০২২ খ্রি.সমাপ্তি ঘোষণা করেন মানবিক ডাক্তার ও শিক্ষক নামে খ্যাত ডা.এম.এ.মান্নান। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর