রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

ই-পেপার

আত্রাইয়ে ট্রাক্টরের বেপরোয়া গতিতে রাস্তার বেহাল দশা

রুহুল আমিন,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৬ অপরাহ্ণ

নওগাঁর আত্রাইয়ে সড়কের ঘাতক ট্রাক্টরের দখলে উপজেলার আত্রাই- ভবানীগঞ্জ রাস্তাসহ সব রাস্তা।ঘাতক ট্রাক্টরের কারণে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে কাঁচা ও পাকা রাস্তা।এ ছাড়া এ সব ট্রাক্টরের বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। গ্রামীণ সড়কে চলাচলকারী এবং রাস্তার পাশে বসবাসকৃত জনসাধারণ অবৈধ ট্রাক্টরের চলাচলে অতিষ্ঠ হয়ে উঠেছে। সদর উপজেলার এলাকার মহাসড়ক ও গ্রামীণ সড়কে অবাধে চলছে নিষিদ্ধ ট্রাক্টর।চাষাবাদের জন্য আমদানিকৃত ট্রাক্টর এখন অবৈধ ট্রাক বা পরিবহন হয়ে গ্রামীণ জনপদে সর্বনাশ ঘটাতে শুরু করেছে। হয় সড়কের বেহাল দশা করে আবার ধূলিকণা সৃষ্টি করে। আর এই ধুলোর মধ্যে দিয়ে যাতায়াত করায় সর্দি-কাশি, শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছে এলাকার শিশু সহ সব বয়সের মানুষেরা। উপজেলা সদর থেকে রাজশাহী বিভাগীয় সদরে যাওয়ার একমাত্র রাস্তার বর্তমান পরিস্থিতি আজ এমন। কোটি টাকার রাস্তা আজ একটু বৃষ্টিতে যেন মরণ ফাঁদে পরিণত হয়। বেপরোয়া গতিতে গাড়ি চলাচলে আজ শব্দ দূষণেও আশেপাশের গ্রামের মানুষ, রাস্তায় চলাচলকারী জনসাধারণ ও শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। জানা যায়, উপজেলার সব কটি ইট ভাটার ইট ও মাটি ও বালি পরিবহনের কাজে ব্যবহার হচ্ছে এসব ট্রাক্টর।এসকল ট্রাক্টরের নেই কোন বৈধ রোডপার্মিট। তাছাড়া ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন না হওয়ায় ১৫ থেকে ২০ বছরের শিশু কিশোরেরাও এসব ট্রাক্টর চালানোর সুযোগ পাচ্ছে। যার ফলে প্রতিনিয়ত ঘটছে প্রাণহানি। ট্রাক্টর চলাচলের কারণে এলাকার স্থানীয়রা বলেন, সরকারের কোটি কোটি টাকার রাস্তাঘাট ধ্বংস করছেন গুটিকয়েক ট্রাক্টরের মালিকেরা। তারা স্বল্প মূল্যের ফসলি জমি ও পুকুর খননের মাটি কিনে পরিবহনের ফলে বিলীন হচ্ছে রাস্তাঘাট এবং ট্রাক্টরের চাকায় প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে মহাসড়কসহ গ্রামের সদ্য নির্মিত কাঁচা,আধাপাকা ও পাকা সড়কগুলো। স্থানীয়দের অভিযোগ এসব অবৈধ যানবাহনের প্রতি স্থানীয় প্রশাসন উদাসীন। এলাকার প্রভাবশালীদের খুঁটির জোরে এসকল ট্রাক্টর চলছে বহাল তবিয়তে । সোশ্যাল মিডিয়া গত কয়েকদিন থেকে ফেসবুকে প্রতিবাদ ও দৃষ্টি আকর্ষণ করে অনেকেই পোষ্ট করেছেন। সবাই এমপি মহোদয় ও প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। সরেজমিনে দেখা যায়, ট্রাক্টরের বেপরোয়া চলাচলে রাস্তাঘাট ভেঙে যাচ্ছে । একটু বৃষ্টিতে পাকা রাস্তা যেন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। কৃষি জমির উর্বর ট্রপসয়েল কেটে সরবরাহ হচ্ছে পুকুর দীঘি,নালা ভরাটের কাজে। এলাকাবাসীরা সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে ট্রাক্টর চলাচল বন্ধের দাবি করে বলেন আমরা বুঝতে পারি না ট্রাক্টর চলাচলের কাজটি কেন এত কঠিন। এলাকার সচেতনমহল মনে করেন, দ্রুত অবৈধ ট্রাক্টরের চলাচল নিয়ন্ত্রণ করা উচিত।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর