রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

ই-পেপার

সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের শীতবস্ত্র বিতরণ

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২, ১১:৫৫ পূর্বাহ্ণ

৭ পদাতিক ডিভিশন এবংএরিয়া সদর দপ্তর বরিশালের সার্বিক ব্যবস্থাপনায় ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তত্ত্বাবধানে খুলনার বেজেরডাঙ্গা, ফুলতলা এলাকায় দরিদ্র শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (১২ জানুয়ারি) শীতবস্ত্র বিতরণ করেন ৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম আনোয়ার হোসেন, এএফডব্লিউসি, পিএসসি।
করোনাকালের প্রতিকূল পরিস্থিতিতে সেনাবাহিনীর এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। এসময় আরও উপস্থিত ছিলেন,৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রিয়ার অধিনায়ক মেজর তানভীর রশিদ খান, ৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর মো. সিরাজুল ইসলাম, পিএসসি এবং লেফটেনেন্ট তাজউদ্দিন আহমেদ রৌদ্র।
শীতবস্ত্র বিতরণ শেষে ৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সদস্যদের মাঝে শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহণের সনদ বিতরণ করেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর