রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

ই-পেপার

রংপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ১২ জানুয়ারি, ২০২২, ১১:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে রংপুর  জেলায় দুঃস্থ, অসহায়, দিন মজুর ও শীতার্ত শিক্ষার্থীদের  মাঝে মংগলবার (১১ জানুয়ারী ২০২২ খ্রি.)শীতবস্ত্র বিতরন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন।
রংপুর জেলা সভাপতি রিয়াদ মাহমুদের সভাপতিত্বে  ও  মহানগরী সভাপতি মুহাম্মাদ ইসমাইলের  পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রচার সম্পাদক কে এম ইমরান হুসাইন, খেলাফত মজলিস রংপুর জেলা সভাপতি কারী আশরাফুল আলম, মহানগর সভাপতি তৌহিদুর রহমান রাজু, মহানগরী সেক্রেটারি মাওলানা নুরুন্নাবী।
এছাড়াও  আরো উপস্থিত ছিলেন ছাত্র মজলিস রংপুর জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর