বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউনুস সরদারের স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান নিখোঁজের একমাস পরেও সন্ধান করতে পারেনি পুলিশ। দীর্ঘ দিনেও সন্ধান না পাওয়ায় নিখোঁজ রিনা বেগম এর পরিবারবর্গ পাগল প্রায়। মেয়ে রিনা বেগম (২২) ও নাতীন সুরাইয়া আক্তার (৪) এর সন্ধানের জন্য বৃদ্ধ আব্দুল হাই সরদার মেয়ে ও নাতীনের ছবি নিয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। নিখোঁজ মেয়ে ও নাতীনের সন্ধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
নিখোঁজ রিনা বেগমের পিতা আব্দুল হাই সরদার (৭০) জানান, গত পাঁচ বছর পূর্বে সামাজিক ভাবে তার মেয়ে রিনা বেগমের বিবাহ হয় প্রতিবেশী শাহে আলম সরদারের পুত্র মালয়েশিয়া প্রবাসী ইউনুস সরদারে সাথে। বিয়ের এক বছর পরেই তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্ম নেয়। গত ৮ ডিসেম্বর দুপুরে তার (আব্দুল হাই) মেয়ে রিনা বেগম তার ৪ বছরের একমাত্র কন্যা সুরাইয়া আক্তারকে ডাক্তার দেখানোর কথা বলে স্বামীর বাড়ি থেকে বের হওয়ার পর রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। নিখোঁজের ২দিন পর গত ১০ ডিসেম্বর ইউনুস সরদারের ভাই (নিখোঁজ রিনার দেবর) বাদি হয়ে গৌরনদী মডেল থানায় সাধারন ডায়েরী করেন (যার নং ১৪১৬)। সাধারন ডায়েরীর তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক ইমাম হোসেন বলেন, সাধারন ডায়েরীর পর আমি বিভিন্ন থানা ও পুলিশ কন্টোল রুমে ম্যাসেস দিয়েছি। এ ছাড়া বিভিন্ন ভাবে সন্ধানের চেষ্টা অব্যাহত রয়েছে।
#চলনবিলের আলো / আপন