রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

ই-পেপার

লোন না দেয়ায় ব্যাংকে আগুন দিলেন যুবক!

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২, ১:৩৭ অপরাহ্ণ

লোনের আবেদন খারিজ হওয়ায় ব্যাংকেই আগুন ধরিয়ে দিলেন এক যুবক! ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটকে। খবর সংবাদ প্রতিদিনের।

রোববার (৯ জানুয়ারি) ব্যাংকটিতে আগুন ধরিয়ে দেন ৩৩ বছরের ওই যুবক। ব্যাংকের কাছে লোন চেয়ে আবেদন করেছিলেন তিনি। কিন্তু জমা দেয়া দলিলাদি যথাযথ না হওয়ায় তার আবেদন নাকচ করে দেয় ব্যাংক।

পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর পরই ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় আইনের সেকশন ৪৩৬, ৪৭৭, ৪৩৫ ধারায় মামলা দায়ের এবং গ্রেফতার করা হয়েছে।

ওয়াসিম কর্নাটকের রাত্তিহাল্লি শহরের বাসিন্দা। সম্প্রতি তিনি স্থানীয় হেদুগন্দা গ্রামে অবস্থিত কানারা ব্যাংকের শাখায় লোন চেয়ে আবেদন করেন। কিন্তু তার দেয়া দলিলাদি যথাযথ হয়নি বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ। এতেই ক্ষুব্ধ হয়ে যান ওই তিনি। পরে ব্যাংকটিতে আগুন ধরিয়ে দেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর