রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
আপডেট সময়: সোমবার, ১০ জানুয়ারি, ২০২২, ১২:৫৯ অপরাহ্ণ

আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সোমবার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় এবং মুজিব শতবর্ষের পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে দিবসের তাৎপর্য তুরে ধরে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
অনুষ্ঠানে দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি, সম্পাদকসহ ইউপি চেয়ারম্যানগনসহ তৃনমুলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ দিন পাকিস্তান কারাগারে আটক থাকার পর ১৯৭২ সালের ১০জানুয়ারি স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজয়ীর বেশে স্বাধীন বাংলার মাটিতে প্রথম প্রত্যাবর্তন করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর