রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

ই-পেপার

চুয়াডাঙ্গা শিরোনামঃগণসংবর্ধনায় সিক্ত’ নব নির্বাচত চেয়ারম্যান চঞ্চল

রাকিবুল হাসান রানা, আলমডাঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১০ জানুয়ারি, ২০২২, ৩:৪৪ অপরাহ্ণ

দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে স্বতন্রপ্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে লড়ছিলেন আলমডাঙ্গা উপজেলা বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান (চঞ্চল)। বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী হয়ে মনোনীত হওয়ায় আলমডাঙ্গা উপজেলা বেলগাছী কল্যাণ পরিষদের পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৮ জানুয়ারি ) বিকাল ২ টার সময় আলমডাঙ্গা উপজেলা বেলগাছী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলগাছী কল্যাণ পরিষদের উদ্যোগে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে এ সংবর্ধনা অনুষ্ঠান জনসমুদ্রে রূপ নেয়। বিকেল ২ টায় শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। শতশত দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী ও শ্রেণিপেশার ছাত্র সমাজ যুব সমাজ স্বেচ্ছাসেবক ও সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন নবনির্বাচিত চেয়ারম্যান মাহমুদুল হাসান (চঞ্চল)। এর আগে অনুষ্ঠানের শুরুতে দলীয় ও জাতীয় সংগীত পরিবেশনা করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধে সব শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিজয়ী চেয়ারম্যান তিনি বলেন, আপনাদের ভালোবাসায় আমি সিক্ত আপনাদের মূল্যবান ভোটে আমি বিজয়ী হয়েছি আমি আপনাদের কাছে স্বর্বক্ষণ ঋনি। সাবেক চেয়ারম্যান দায়িত্বরতো থাকা সময় এ ইউনিয়নে অনেক অন্যায় অত্যাচার নিপিড়ন এবং জনগণের ত্রাণ আত্মসাৎ থেকে শুরু করে ভিজিপির চাল চুরির অভিযোগও পাওয়া গেছে,তিনি দালালদের মাধ্যমে বাল্যবিবাহ দিয়েছেন যা এখন পর্যন্ত বিবাহ খাতায় রেজিস্ট্রার হয়নি এমন সমস্ত প্রমানও আমার কাছে আছে।একের পর এক জুলুমের ধ্বনিও স্বোচ্ছারিতো হয়েছে।তিনি এ ইউনিয়নে মাদক ব্যবসা পরিচালনা করেন এমন অভিযোগও আছে।যেখানে মাদক সম্রারাজ্য চালু থাকে ন্যায় বিচার পাওয়া যায় না বিভিন্ন দালাল লুটিয়ে রাখেন, যে ব্যক্তি ভিজিপির চালের লালসা সামলাতে পারেনি এবং সক্ষম নয় সে কী করে ইউনিয়নের উন্নয়নমূলক কাজ করবেন ও জনগনের পাশে দাঁড়াবেন।আপনারা আপনাদের বিবেক কে জাগ্রত করে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন আমি আপনাদের কাছে ঋনি হয়ে আছি।বিরোধীদলীয় নেতাকর্মীরা আমাকে নিয়ে যে সমস্ত ধ্বনি সৃষ্টি করেছিলেন তা সমস্তই ছিলো মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমি স্বর্বদা আপনাদের পাশে ছিলাম থাকবো, আজকে এই গণসংবর্ধণায় আপনারা আমাকে যে সন্মাননা প্রদান করলেন এজন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং যাহারা বিরোধীতাও করেছেন সকলের জন্যই রইলো ভালোবাসা আমার দোয়া’র আপনাদের সকলের জন্য সব সময় খোলা রইলো। অনুষ্ঠানে মাহমুদুল হাসান চঞ্চল সহ সংরক্ষিত সদস্যদের কে সম্মাননা স্মারক ফুলেল শুভেচ্ছা দিয়ে ও উত্তরীয় ব্যাচ পরিয়ে সংবর্ধিত করে বেলগাছী কল্যাণ পরিষদের সদস্যবৃন্দু। এ সময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হাত থেকে পুরুষ্কারপ্রাপ্ত বিশিষ্ট মৎস্য ব্যবসায়ি ইমদাদুল হক হিমেল। গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতিয়ার রহমান সহকারী পরিচালক বিআরটিএ ঝিনাইদহ সার্কেল। আমিরুল ইসলাম জয় এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, আমিরুল ইসলাম( ভূমি কর্মকর্তা),আব্দুস সালাম,রায়হান উদ্দিন,শাহিনুর রহমান শাহিন,রেজাউল, সোহরাব উদ্দিন প্রমুখ। গণসংবর্ধণায় সংরক্ষিত সদস্যদের ফুল দিয়ে বরণ করেন স্বেচ্ছাসেবকলীগের, শিহাব,জুয়েল,সজিব,আব্দুলাহ,হাসান,বাপ্পি,রানা,মেহেরুল,নাজমুল প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর