রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ার মেধাবী ছাত্রী সুমার দায়িত্ব নিলেন আইজিপি’র সহধর্মিণী

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ৯ জানুয়ারি, ২০২২, ৫:৫৮ অপরাহ্ণ

এসএসসিতে জিপিএ-৫ পেয়েও পড়াশুনা অনিশ্চিত হওয়া জেলার আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের মেধাবী ছাত্রী সুমা রায়ের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন আইজিপি ড. বেনজির আহমেদের সহধর্মিণী বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জিসান মির্জা।
রবিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে ডিআইজি এসএম আক্তারুজ্জামান জানান, বারপাইকা গ্রামের হতদরিদ্র প্রতিবন্ধী অশোক রায়ের মেয়ে সুমা রায় এ বছর এসএসসিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছিলো। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তিনি (আইজিপি’র সহধর্মিণী) ব্যক্তিগত উদ্যোগে সুমার কলেজে ভর্তি ও লেখাপড়ার সব দায়িত্বভার গ্রহণ করেন। তিনি আরও জানান, ইতিমধ্যে সুমা ও তার পরিবারকে পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে শিক্ষা উপকরণ তুলে হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর