রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

ই-পেপার

টাঙ্গাইলে ভেজাল ওষুধ বিক্রির অপরাধে ৩ দোকানে জরিমানা

ডা.এম.এ.মান্নান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ৮ জানুয়ারি, ২০২২, ৬:১৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের তিন ওষুধের দোকানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রেজিস্ট্রেশন-বিহীন ওষুধ ও বেশি দামে সার্জিক্যাল সামগ্রী বিক্রির অভিযোগে শহরের সাবালিয়া এলাকার ট্রমা মেডিকেল শপ, মাস্টার মেডিসিন কর্নার ও মুগ্ধ মেডিসিন কর্নারকে জরিমানা করা হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সূচী রাণী সাহা অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সূচী রাণী সাহা জানান, রেজিস্ট্রেশন-বিহীন ওষুধ ও বেশি দামে সার্জিক্যাল সামগ্রী বিক্রির অভিযোগে সাবালিয়ার তিন ওষুধের দোকানে অভিযান পরিচালিত হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ১৯৪০ সালের ওষুধ আইনের ১৮ ধারার অপরাধে ২৭ ধারায় ট্রমা মেডিকেল শপকে ৪০ হাজার, মুগ্ধ মেডিসিন কর্নারকে ৫ হাজার ও মাস্টার মেডিসিন কর্নারের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক নার্গিস আক্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর