যশোরের অভয়নগর উপজেলার এস আর শুভরাড়া রানাগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না হয়ে বেতন উত্তোলন শিরোনামে গত ৫, ৬ জানুয়ারি বিভিন্ন পত্র পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে
দৈনিক খুলনাঞ্চল পত্রিকার ষ্টাফ রিপোর্টার রিপন ও দৈনিক কালজয়ী ও দৈকিক সমসাময়িকের রিপোর্টার মোহাম্মদ আলীর নামে চাঁদাদাবীর অভিযোগ দেওয়ার ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) অভয়নগর শাখার নেতৃবৃন্দ।
সংগঠনির সভাপতি এম এম মাহবুবুর রহমান নান্নু সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিন্টু বলেন, সত্য প্রকাশ করতে গেলে যদি এভাবে সাংবাদিকের নামে চাঁদাবাজির অভিযোগ হয় তাহলে সাংবাদিকদের সংবাদ প্রকাশে অনিহা আসবে এটাই স্বাভাবিক।
এসময় তারা বিষয়টা খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
#চলনবিলের আলো / আপন