রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় আগুনে প্রতিষ্টান পুড়ে যাওয়া ১০ ব্যবসায়ীকে মন্ত্রী হাসানাতের আর্থিক সহায়তা প্রদান

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ৮ জানুয়ারি, ২০২২, ২:১৯ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া বাজারে সম্প্রতি ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকান মালিকদের নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)’র নিজস্ব তহবিল থেকে শনিবার সকালে তার প্রতিনিধি হিসেবে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ ১০জন ব্যবসায়িকে এমপি’র আর্থিক অনুদান হিসেবে প্রত্যেককে ২০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

অর্থ সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মে. লিটনসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন।

প্রসংগত, গত ৩ জানুয়ারি দুপুরে কোদালধোয়া বাজারের উত্তর পাশের গলিতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভুত হয়েছিল, ক্ষয়ক্ষতি হয়েছে আরও দুটি দোকানের।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর