রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২, ৮:৫২ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মোঃ মুসফিকুল আলম হালিম-এর সাথে উপজেলার কর্মরত বিভিন্ন সাংবাদিকদের এক মতবিনিময় সভা বৃহস্পতিবার(৬ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সীমান্তবর্তী এ উপজেলার আর্থ-সামাজিক অবস্থা, রাজনৈতিক পরিবেশ, আইন-শৃক্সখলা পরিস্থিতি, মাদক, চোরাচালান, বাল্য বিবাহ সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে গুরুত্বপুর্ণ আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার আটোয়ারী উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। তিনি ২৮ ডিসেম্বর ২০২১ তারিখে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)’র দায়িত্ব গ্রহন করেন। সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাফিজুল ইসলাম,সদস্য আলমগীর হোসেন, আব্দুল মজিদ, আব্দুল করিম, মেহেদী হাসান এবং আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, সম্পাদক এ.রায়হান চৌধুরী রকি, সাবেক সম্পাদক মনোজ রায় হিরু,সদস্য নজরুল ইসলাম দুলাল প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর