রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২, ৬:৩৩ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র হিসেবে পাঁচশত কম্বল বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী ও আয়াত ওভারসীজের ফাউন্ডার চেয়ারম্যান মোঃ আহসান হাবিব। শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া বাংলা বাজার মাদরাসা প্রাঙ্গণে মির্জাপুর ইউনিয়নের বাছাইকৃত অসহায় শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। আহসান হাবিব বলেন, আমি এই এলাকার সন্তান। আমি ঢাকায় থাকি। এসময় আমার এলাকায় প্রচন্ড ঠান্ডা ও শৈত প্রবাহের কারণে অনেক গরীব অসহায় ব্যক্তি কাহিল হয়ে পড়ে। অনেকের শীত নিবারনের জন্য একটি চাদর বা কম্বল কেনার সামর্থ থাকে না। আমার প্রতিবেশী সহ এলাকার অসহায় মানুষদের কথা ভেবে সামর্থ অনুযায়ী কিছু কম্বল নিয়ে এসেছি। আজ কম্বল বিতরণ অনুষ্ঠানে কোন অতিথি বা কোন জনপ্রতিনিধিকে বলিনি। আমি আমার পরিবারের লোকজনদের নিয়ে কম্বল বিতরণ করছি। প্রয়োজনে আরো কম্বল নিয়ে আসবো। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য এলাকার সম্পদশালী ও বিত্তশালীদেরকে আহবান জানিয়েছেন। কম্বল বিতরণের সময় তার পরিবারের লোকজন , উপকারভোগী সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর