রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় প্রতিবন্ধীদের জন্য বিনামুল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ৫ জানুয়ারি, ২০২২, ৬:১৬ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় প্রতিবন্ধীদের জন্য বিনামুল্যে ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের সহযোগীতায় গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্তরে বসে এই ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল হাশেম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, সমাজ কল্যান মন্ত্রনালয়ের বরিশাল প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. মননুজা রহমান, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম বাবুলসহ প্রমুখ।
উপজেলা ৫টি ইউনিয়ন থেকে ৫০জন প্রতিবন্ধীদের বিনামুল্যে এই চিকিৎসা সেবা দেওয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর