রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ডা.এম.এ.মান্নান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২, ৬:৫৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৪ই জানুয়ারী) সকালে টাঙ্গাইল-৬, আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটুর অফিস কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। মিষ্টি বিতরন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য প্রদানসহ এক বর্ণাঢ্য র্যারি আয়োজন করে উপজেলা ছাত্রলীগ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা চত্বর থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন ও  সাধারন সাম্পাদক মো. সজিব মিয়ার নেতৃত্বে এক বর্নাঢ্য র‍্যালী বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।
র‍্যালীতে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. উজ্জ্বল হোসেন, সাবেক জিএস  ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সাবেক জিএস আনিসুজ্জামান তুহিন,উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তারিফুল,সহ সভাপতি মো.খায়রুল ইসলাম,যুগ্ম সাধারন সম্পাদক মো.খালিদ সহ নাগরপুর উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেত্ববৃন্দ। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর