রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩ জানুয়ারি, ২০২২, ৬:২৯ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার রাধানগর ইউনিয়নের রাধানগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুস সাত্তারের পুত্র বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দীন (৭৪) রবিবার ( ২ ডিসেম্বর) দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ কন্যা , ২ পুত্র সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব রেখে গেছেন। সোমবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় রাস্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহনে স্বাস্থ্য বিধি মেনে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে উপজেলা পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, রাস্ট্রের পক্ষ থেকে ইউএনও মোঃ মুসফিকুল আলম হালিম পুলিশ বাহিনীর পক্ষ থেকে অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসান ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম পৃথক পৃথকভাবে ফুল দিয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দীন কে শেষ শ্রদ্ধা জানান। পরে বেলা ১১টায় রেলগট মিল চাতালে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে সংলগ্ন গোরস্থানে মরহুম বীর মুক্তিযোদ্ধার দাফন কার্য সম্পন্ন হয়। জানাযার নামাজে অন্যদের মধ্যে আত্মীয় স্বজন,বন্ধুবান্ধব,উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেতৃবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর