টাংগাইল জেনারেল হাসপাতালের শিশু বিভাগের কনসালটেন্ট, বিশিষ্ট নবজাতক ও শিশু মেডিসিন বিশেষজ্ঞ ডা.সাইফুল ইসলাম অসিমের লেখা AXIOM Hospital Pediatrics বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার টাংগাইল জেনারেল হাসপাতাল কনফারেন্স রুমে সিএমই অনুষ্ঠানে AXIOM Hospital Pediatrics বইয়ের মোড়ক উন্মোচন হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর নূরুল আমীন মিঞা, শিশু বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আশরাফুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট শিশু বিভাগ ডা. মোঃ নুরুল ইসলাম শামীম, পরিচালক শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল অধ্যাপক ডা. মোহাম্মদ আলী স্যার, বিএমএ টাঙ্গাইল শাখার সভাপতি ডা. সৈয়দ ইবনে সাঈদ, বিএমএ টাঙ্গাইল শাখার সেক্রেটারী ডা. মোঃ শহীদুল্লাহ কায়সার প্রমূখ।
নিজের লেখা বইয়ের মোড়ক উন্মোচন বিষয়ে ডা.সাইফুল ইসলাম বলেন- সিএমই অনুষ্ঠানে আমার বইয়ের মোড়ক উন্মোচন হওয়ার মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি টাঙ্গাইলের সন্তান হিসেবে ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কর্মরত অবস্থায় এমন একটি বই প্রকাশ করতে পারার পিছনে আমার শিক্ষকসহ সকল ডাক্তারের উৎসাহ খুব বড় ভূমিকা পালন করেছে। আমি আমার ডিপার্টমেন্টসহ সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা আমাদের সকলের সহায় হোন, আমিন।
#চলনবিলের আলো / আপন