রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২ জানুয়ারি, ২০২২, ২:৪৯ অপরাহ্ণ

“মুজিব বর্সের সফলতা, ঘরেই পাবেন সফলতা’ এই এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রবিবার সকালে উপজেলা চত্তর থেকে র‌্যালী বের হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর অফিস কক্ষে তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও শিশু কিশোরেরা।

বক্তারা বলেন, বর্তমান সরকার দুঃস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যপক কর্মসূচি বাস্তায়ন করছে। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বৃদ্ধিসহ আওয়ামী লীগ সরকার বিভিন্ন ভাতার প্রবর্তন করেছে। তাই সামাজিক সেবার পরিধি আরও বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর